শর্তাবলী
My Open Pixel ব্যবহারের নিয়মাবলী
সর্বশেষ হালনাগাদ: 14 October 2026
০১. পরিচিতি
এই ওয়েবসাইট ব্যবহার বা পণ্য কেনার মাধ্যমে আপনি নিচের শর্তাবলী মেনে নিচ্ছেন বলে গণ্য হবে।
০২. অ্যাকাউন্ট
অ্যাকাউন্টের তথ্য সঠিক রাখা এবং পাসওয়ার্ড গোপন রাখা আপনার দায়িত্ব। আপনার অ্যাকাউন্ট থেকে হওয়া কার্যক্রমের জন্য আপনিই দায়ী থাকবেন।
০৩. পণ্য ও লাইসেন্স
ক্রয়কৃত ডিজিটাল পণ্য পণ্যের বিবরণে উল্লিখিত লাইসেন্স অনুযায়ী ব্যবহার করা যাবে। পণ্য পুনরায় বিক্রি, বিতরণ বা শেয়ার করা নিষেধ।
০৪. মূল্য ও পেমেন্ট
পণ্যের মূল্য টাকায় প্রদর্শিত হয়। পেমেন্ট সম্পন্ন ও যাচাই হওয়ার পরই অর্ডার চূড়ান্ত হয়।
০৫. ডেলিভারি
পেমেন্ট যাচাই হলে ডাউনলোড লিংক ইমেইলে ও My Account পেজে দেওয়া হয়। ইমেইল ঠিকানা ভুল দিলে ডেলিভারিতে দেরি হতে পারে।
০৬. নিষিদ্ধ ব্যবহার
অবৈধ কাজে পণ্য ব্যবহার, ওয়েবসাইটের নিরাপত্তা নষ্টের চেষ্টা বা অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করা নিষেধ।
০৭. দায় সীমাবদ্ধতা
পণ্য ব্যবহারের ফলে সৃষ্ট পরোক্ষ ক্ষতির দায় আমরা বহন করি না। তবে পণ্যে ত্রুটি থাকলে রিফান্ড পলিসি অনুযায়ী সমাধান দেওয়া হবে।
০৮. শর্ত পরিবর্তন ও যোগাযোগ
প্রয়োজনে এই শর্তাবলী হালনাগাদ করা হতে পারে। প্রশ্ন থাকলে যোগাযোগ পেজ ব্যবহার করুন।
আরও যা কাজে লাগতে পারে
রিফান্ড পলিসি
রিটার্ন ও রিফান্ডের নিয়ম
প্রাইভেসি পলিসি
আপনার তথ্য কীভাবে সুরক্ষিত
যোগাযোগ
সরাসরি মেসেজ বা কল
কিভাবে কিনবেন
ধাপে ধাপে কেনার নিয়ম